করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন ঘোষণা করে জলা প্রশাসন।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম ওই গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সদর উপজেলায় ৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ফলে জেলাকে ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
এর আগে করোনা সন্দেহে রাজবাড়ী থেকে ২৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৫ জন আক্রান্ত বলে তথ্য পেয়েছে রাজবাড়ী স্বাস্থ্য বিভাগ। এ কারণে প্রশাসন শনিবার বেলা ১টা থেকে জেলাকে লকডাউন ঘোষণা করেছে।








