গাজীপুরে আরও ১৬ জন করোনায় আক্রান্ত, মোট রোগী ৫১

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২০, ০৯:১০আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৩:৩৮

গাজীপুর গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জন্য করোনা রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে একাত্তর টিভির একজন সাংবাদিক রয়েছেন। ওই সাংবাদিক নিজেই তার ফেসবুক পেজে করোনায় আক্রান্তের বিষয়টি জানান। এ নিয়ে গাজীপুরে ৫১ জন করোনায় আক্রান্ত হলো।

গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহিন এ তথ্য জানিয়েছেন।
ওই সাংবাদিক জানান, সোমবার (১৩ এপ্রিল) ঠান্ডা, জ্বর ও গলাব্যথা অনুভূত হওয়ায় তার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। তিনিসহ তার পরিবারের চার সদস্যকে বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তার পরিবারের বাকি সদস্যদের নমুনা নেওয়া হবে এবং তার সংস্পর্শে যাওয়া সাংবাদিকদেরও নমুনা নেওয়া হবে।

গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন শনাক্তদের মধ্যে কাপাসিয়া উপজেলার ছোঁয়া অ্যাগ্রো ফিড মিলের ৭ জনসহ ৮ জন, সদর উপজেলায় একজন, কালীগঞ্জ উপজেলায় তিন জন এবং শ্রীপুর উপজেলায় চার জন রয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম