সামাজিক দূরত্ব না মানায় গার্মেন্টসহ তিন কারখানাকে জরিমানা

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২০, ২০:৩৮আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২০:৫৭

সামাজিক দূরত্ব না মানায় গার্মেন্টসহ তিন কারখানাকে জরিমানা করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অমান্য, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে কারখানা চালু রাখায় গার্মেন্টসহ গাজীপুরের তিন কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় তিনটি কারখানাকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত কারখানাগুলো হলো টঙ্গীর সুমি এপ্যারেলস লিমিটিড, শাপলা ফুডস ও এ-ওয়ান পলিমার লিমিটেড। তাদেরকে যথাক্রমে ৪০, ২০ ও ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিযান পরিচালনার সময় টঙ্গীর কয়েকটি কারখানায় বাহির থেকে গেটে তালাবদ্ধ করে ভিতরে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিল। এই সময় কর্মরত শ্রমিকদের করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কোনও প্রকার প্রতিরোধমূলক পোশাক বা সুরক্ষা সরঞ্জাম (পিপিই) নিশ্চিত করা হয়নি।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতক ডিভিশনের ১৮ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের ক্যাপ্টেন তানভীর এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) শুভাশিষ উপস্থিত ছিলেন।

এছাড়াও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে সর্বমোট আটটি মামলায় ১ লাখ ৯৬ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম