ধামরাইয়ে স্বাস্থ্যকর্মীসহ দুই জনের করোনা

সাভার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৮:০০আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৮:০৮

ধামরাইয়ে স্বাস্থ্যকর্মীসহ দুই জনের করোনা ঢাকার ধামরাইয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মীসহ দুই জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত অপর ব্যক্তি ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের পুরুষ কর্মকর্তা। এই ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তাসহ সরকারি হাসপাতালের প্রায় সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা।

ডা. নূর রিফফাত আরা বলেন, 'করোনা সন্দেহে গত বুধবার ধামরাইয়ের পালপাড়া এলাকার বাসিন্দা ডিসি অফিসের এক পুরুষ কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করা হয়ে। সেই নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাকারী প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে আজ দুপুরে ওই দুইজনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন। তবে সিভিল সার্জন আইইডিসিআরের সঙ্গে আলোচনা করে জানাবেন তাদের কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হবে কী না।'

এই ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। তাদের সংস্পর্শে আশা সবার তালিকা করা হচ্ছে। সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম