গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের (ইউপি) সাবেক সদস্য মান্নান শেখকে ৩৪৫ কেজি সরকারি চালসহ আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামের বাড়ি থেকে চালসহ তাকে আটক করা হয়।
র্যাব জানায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ৩৪৫ কেজি চাল সাবেক ইউপি সদস্য মান্নান শেখের ঘর থেকে উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চাল চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।







