হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী দেন ছাত্রলীগ নেতা

গাজীপুর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২০, ১২:৪৮আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১২:৪৮

দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পুরো দেশ লকডাউনে। খেটে খাওয়া অসহায়-দরিদ্র মানুষগুলো এখন ঘরবন্দি। মানুষ  ঘর থেকে বের হচ্ছেন না। কলকারখানা চলছে না। এই অবস্থায় খাবার সংকটে দিন পার করছেন হতদরিদ্ররা। ঠিক এমন এক পরিস্থিতিতে গাজীপুরের শ্রীপুর

উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার ব্যক্তি উদ্যোগে মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় হতদরিদ্র ও কর্মহীন পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী ১ নম্বর ওয়াডের্র বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাল, তিন কেজি করে আলু, ডাল, পেঁয়াজ,  রসুন, সয়াবিন তেল, আটা, লবণ, এবং আদা, সাবান ও একটি করে মুরগি পৌঁছে দেন।  দুইশ' পরিবারকে এ খদ্য সহায়তা দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হুমায়ুন সরকার বলেন, ‘এই সংকটময় মুহূর্তে চাকরি চলে গেছে, কিংবা ভাড়াটিয়ার ভাড়া না পেয়ে সংসার টানতে হিমশিম খাচ্ছেন, কিংবা নিজের ঘরে খাবার নেই—এমন ব্যক্তিদের খুঁজে বের করে এসব খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। আমি কাউকে ছোট করে দেখতে চাই না। সমাজে সবাই সমান। খাদ্য সহায়তার পাশাপাশি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা এবং ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমার সামর্থ্য অনুযায়ী এ সহায়তা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।'

ত্রাণ বিতরণে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন যুবলীগ নেতা মাসুম বিল্লাহসহ কয়েকজন তাকে সহযোগিতা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম