টাঙ্গাইলে আরও একজন করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে। নতুন শনাক্ত ওই ব্যক্তি জেলার ভূঞাপুর উপজেলার বাসিন্দা।
শনিবার (১৮ এপ্রিল) রাতে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান তথ্যটি নিশ্চিত করেন। এরআগে ভূঞাপুরে আরও চার জন করোনায় আক্রান্ত হন।
ডা. ওয়াহীদুজ্জামান বলেন, ‘শনিবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে রাতে ফোনে একজনের নমুনায় পজিটিভ থাকার কথা জানানো হয়।’
এরআগে গত ৮ এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির প্রথম করোনা শনাক্ত হয়। এরপর বিভিন্ন উপজেলায় আরও ৯ জন করোনা শনাক্ত হয়।








