১২ বস্তা চাল উদ্ধার করলো ডিবি

টাঙ্গাইল প্রতিনিধি
২২ এপ্রিল ২০২০, ১৯:০০আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১৯:০৫

১২ বস্তা চাল উদ্ধার করলো ডিবি টাঙ্গাইলের সখীপুরে হতদরিদ্রদের মাঝে বিতরণের ১০ টাকা কেজি মূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির ১২ বস্তা চাল উদ্ধার করেছে ডিবি পুলিশ। এই সময় দুই জনকে আটক করা হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের দুইটি বাড়ি থেকে চাল উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এসএম ইব্রাহীম এলাকা ছেড়ে পালিয়ে যান। আটককৃতরা হলো, উপজেলার চতলবাইদ ভাতকুড়াচালা গ্রামের হাছেন মিয়া ও ঠাণ্ডু মিয়া। তারা ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।

টাঙ্গাইল ডিবি পুলিশের (দক্ষিণ-ওসি) শ্যামল কুমার দত্ত জানান, এই ঘটনায় হাছেন ও ঠাণ্ডুকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী পরিদর্শক (এসআই) কমল সরকার বাদী হয়ে সখীপুর থানায় মামলা করে। পরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। মূল অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে হাছেন মিয়ার বাড়ি থেকে পাঁচ বস্তা ও ঠাণ্ডু মিয়ার বাড়ি থেকে সাত বস্তা চাল উদ্ধার করে। বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় ডিলার এসএম ইব্রাহীম। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম