মাইকে ডাকাত আসার গুজব, সড়কে নেমে এলো মানুষ

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৬:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৬:৪৩

ডাকাত আসার গুজবে সড়কে নেমে এলো মানুষ

‘গ্রামে ডাকাত ঢুকেছে, সবাই সতর্ক হোন, উঠুন। পিপিই ও পুলিশের পোশাক পরে এলাকায় ডাকাত এসেছে’– ভোরবেলা এমন কথা বলা হচ্ছিল বিভিন্ন মসজিদ থেকে। ডাকাত আসার খবরে আতঙ্কিত হয়ে সড়কে নেমে আসে শত শত মানুষ। মঙ্গলবার (২১ এপ্রিল) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, কালিয়াকৈর থেকে টাঙ্গাইলের সখীপুরে যাত্রী নিয়ে গিয়েছিল (ঢাকা মেট্রো-গ, ১৩-৯৯৪৫) একটি প্রাইভেটকার। যাত্রী নামিয়ে কালিয়াকৈর ফেরার পথে উপজেলার তেলিনা এলাকায় পৌঁছালে স্থানীয়রা ডাকাত সন্দেহে গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

অরপদিকে মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুষ্টকামুরী চরপাড়া এলাকায় আরেকটি অপ্রীতিকর ঘটনা ঘটে। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের ওই স্থানে গাড়ি থেকে নেমে পুলিশি চেকপোস্ট ফাঁকি দিতে গিয়ে পায়ে হেঁটে এলাকা পার হওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি। চেকপোস্ট পার হওয়ার সময় তাদের দিকে টর্চ লাইট ধরে স্থানীয় এক ব্যক্তি। লাইটের আলো দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন তারা। এসময় ডাকাত ঢুকেছে এমন খবর মুহূর্তের মধ্যে মাইকিং করে জানানো হয়। পরে স্থানীয়রা পথচারী দু’জনকে আটক করে মারধর করে।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, ‘এলাকায় ডাকাত আসার বিষয়টি গুজব। খোঁজ নিয়েও কোথাও এমন ডাকাত পড়ার ঘটনার সত্যতা পাওয়া যায়নি। কারা এই গুজব তৈরি করছে, কীভাবে এই গুজব ছড়িয়ে পড়েছে সে বিষয়ে তদন্ত চলছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম