ঢাকা থেকে লাশ গেলো রাজবাড়ী, নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ

রাজবাড়ী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৩:০৩

ঢাকা থেকে লাশ গেলো রাজবাড়ী, নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয় এক হকারের। মৃত্যুর পর তার লাশ নিজ জেলায় রাজবাড়ীতে নিয়ে আসার পর নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার (২৪ এপ্রিল) তার নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ পাওয়া যায়।

রাজবাড়ীর জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ব্যক্তির বাড়ি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে।

জানাগেছে, তিনি নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসায় থেকে হকারি করতেন। ঠাণ্ডা, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি ঢামেক হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তার মরদেহ রাজবাড়ী নিয়ে আসা হয়। পরে গত বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় স্বাস্থ্য বিভাগ।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, ঢাকা মেডিক্যালে মারা যাওয়া ওই হকারের মরদেহ রাজবাড়ীতে আসার পর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় এবং করোনা আক্রান্তের নিয়ম মেনে তাকে দাফন করা হয়। শুক্রবার তার রিপোর্ট আসার পর জানা যায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম