করোনায় নারায়ণগঞ্জ মহিলা সমিতির নেত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৯:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৯:৫৪

হোসনে আরা রেজা নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে হোসনে আরা রেজা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে মারা যান তিনি।

তিনি নারায়ণগঞ্জ মহিলা সমিতির সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নারায়ণগঞ্জ সদর থানা শাখার সহসভাপতি, ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী ছিলেন। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাবেক কোচ মো. হাসান রেজা তার স্বামী।

বাংলাদেশ মানবাধিকার কমিশন, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি এবং জাতীয় মহিলা সমিতি নারায়ণগঞ্জের আলেয়া সরোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, মৃত হোসনে আরা গত ৪ বছর দরে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে করোনা পরীক্ষার পরামর্শ দেন। গত ১৪ এপ্রিল নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তিনি সিদ্ধিরগঞ্জ সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সংগঠক হোসনে আরা রেজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ লেডিস ক্লাব ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা হক সুমি। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কুতুবউদ্দিন আকসির এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান রুমি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম