র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

গাজীপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ১৪:১৬আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১৪:১৭

বন্দুকযুদ্ধ গাজীপুর মহানগরীর পূবাইল সাতপোয়া এলাকায় র‌্যাবের সঙ্গে কন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে রবি (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত একটার দিকে ওই এলাকার একটি মাঠের পাশে এ ঘটনা ঘটে। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান জানান, নিহত রবি টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে। গোলাগুলির পর ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এএসপি জানান, র‌্যাব-১ এর একটি টিম পূবাইল এলাকায় ডিউটি করছিল। সেখানে সাতপোয়া ইউনিয়ন পরিষদের সামনে পরিত্যক্ত মাঠের পাশে কমপক্ষে ৫ সদস্যের অস্ত্রধারী একটি দল ওঁৎ পেতে ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে র‌্যাবের একজন সদস্য আহত হন এবং ওই যুবক নিহত হয়। একপর্যায়ে নিহতের অন্য সহযোগীরা পালিয়ে যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা জানান, তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হপাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত র‌্যাব সদস্য ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
কলকাতায় নিহতদের লাশের জন্য বেনাপোলে স্বজনদের অপেক্ষা
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ১৭ গ্রামে
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
রাশিয়ার হয়ে যুদ্ধ করা এক বাংলাদেশিকে কৌশলে উদ্ধার
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী