টাঙ্গাইলে চিকিৎসকের করোনা শনাক্ত

টাঙ্গাইল প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১৩:১০আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৩:১৬

টাঙ্গাইলে চিকিৎসকের করোনা শনাক্ত টাঙ্গাইলে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত এক চিকিৎসক শনাক্ত হয়েছেন। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় শনাক্তের মোট সংখ্যা এখন ২৪ জন।

আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি জেলার ঘাটাইল উপজেলা হলেও তিনি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।

টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদা রায় বলেন, ‘কয়েকদিন ধরে ওই চিকিৎসকের মাথা ও শরীরে ব্যথা এবং সেই সঙ্গে শরীর দুর্বল ছিল। এ কারণে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ তার নমুনার ফলাফলে করোনা শনাক্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আক্রান্ত ওই চিকিৎসক সরাসরি কোনও রোগী দেখেননি। তিনি করোনায় নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও নমুনা সংগ্রহ করেনি। ওই চিকিৎসকের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ‘বুধবার জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ১০৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে একজনের আক্রান্তের বিষয়টি জানানো হয়।’

প্রসঙ্গত, এ নিয়ে জেলায় একই পরিবারের পাঁচ জনসহ করোনা রোগীর সংখ্যা ২৪ জন। এদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক