বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টকর্মীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১৬:১৫আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৬:২১

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টকর্মীদের বিক্ষোভ গাজীপুরে দুরন্ত গার্মেন্ট এর শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এই সময় সড়কের উভয় পাশে পণ্যবাহী যানবাহন কাভার্ডভ্যান ও ট্রাক আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৯টায় কোনাবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

দুরন্ত গামের্ন্টসের ফিনিশিং শাখার অপারেটর সোনিয়া আক্তার, সুইং শাখার অপারেটর হুমায়ুন কবির ও কাটিং শাখার অপারেটর ফরহাদ হোসেনসহ বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের ফেব্রুয়ারি ও মার্চ দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কারাখানা কর্তৃপক্ষ একাধিকবার বেতন পরিশোধের তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দিয়ে অনুপস্থিত রয়েছে। এদিকে ঘর ভাড়া না দিতে পেরে বাসায় থাকতে পারছেন না শ্রমিকরা। এই মুহূর্তে কেউ ধারও দিচ্ছে না, দোকারনদার বাকি দিচ্ছে না, পাওনা চাইছে। তাই মহাবিপদে পড়েছেন তারা।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সুশান্ত সরকার জানান, সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী এলাকার দুরন্ত গামের্ন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ওই এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়।

পরে দীর্ঘক্ষণ কারখানা মালিকের সঙ্গে আলোচনা করে ৭ মে কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়। এরপর বেলা দেড়টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যায়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি