সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৩:০০আপডেট : ০৮ মে ২০২০, ১৩:১২

সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনের মৃত্যু নারায়ণগঞ্জের বন্দরে একটি পাঁচ তলা ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে বাড়ির নিচতলায় ফ্লাটের দুই শিশুসহ পাশের বাড়ির এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) ভোর ছয়টার দিকে বন্দরের দিঘীরপাড় মোল্লাবাড়ি এলাকার রাবেয়া মঞ্জিলে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আশেপাশের চারটি ভবনের বাড়ির দেয়াল ও বিভিন্ন রুম ভেঙে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দরের দিঘিরপাড় ৪৬১/১ উইলসন কবরস্থান রোডের বাড়িটিতে বিকট শব্দে সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়। এতে নীচ তলার ফ্ল্যাটের ভাড়াটিয়া খোরশেদ আলমের দুই ছেলে মাসনূন (১৩) ও জিসান( ৮) ঘটনাস্থলে নিহত হয়। বিস্ফোরণে পাশের বাড়ির রতন মিয়ার চার তলা ভবনের দেয়াল ধসে পড়ে একটি টিনশেড বাড়ির ওপর। টিনসেড বাড়ির দেয়াল চাপা পড়ে লাবনী আক্তার নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত মাসনূন ও জিসানের মা রুনা আক্তার জানান, ভোর রাতে সেহরি খেয়ে তার দুই ছেলে সেফটিক ট্যাংকের ওপরে থাকা রুমে ঘুমাতে যায়। ভোর ছয়টার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে দেখি বিস্ফোরণে ফ্ল্যাটের চারটি রুমে ভেঙে গেছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণে যে চারটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ভবনে বসবাসকারী লোকজনকে অন্যত্র সরে যেতে নির্দেশ দেন।

সেপটিক ট্যাংক বিস্ফোরণে অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জনের মৃত্যু বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় তিন জন নিহত ও আট জন আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কেন কী কারণে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ঘটেছে। ভবন নির্মাণে কোনও ত্রুটি ছিল কিনা সিটি করপোরেশনের ইঞ্জিনিয়ার পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দিলে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ বন্দর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার জিন্নাত আলী খান জানান, সকালে বিস্ফোরণের খবর পেয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সেখানে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। ভবন নির্মাণের ত্রুটির কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম