জ্বর, শ্বাসকষ্টে কালীগঞ্জে একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৮:৩৫আপডেট : ০৮ মে ২০২০, ১৮:৩৫

গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর। ওই ব্যক্তির বাড়ি কালীগঞ্জের ভাতার্দী দক্ষিণপাড়া এলাকায়। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দ জানান, ওই ব্যক্তি কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিতে ভুগছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তবে মৃত ব্যক্তির স্বজনেরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে হাঁপানিজনিত শ্বাসকষ্টে (সিওপিডি) ভুগছিলেন। গত ডিসেম্বরে তিনি হাসপাতাল থেকে যক্ষ্মা রোগের চিকিৎসা নিয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, কালীগঞ্জে এ পর্যন্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যসহ ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৬৭ জন সুস্থ হয়েছেন। বাকিরা সুস্থ হওয়ার পথে রয়েছেন। আক্রান্তরা সবাই হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম