৩০ টাকা লাভ করতে গিয়ে জরিমানা ১০ হাজার

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৫:১৩আপডেট : ০৯ মে ২০২০, ১৮:২১

ভোক্তা সংরক্ষণ অধিকারের অভিযান ৩০ টাকা লাভ করতে গিয়ে ১০ হাজার টাকা জরিমানা গুনতে হলো এক ব্যবসায়ীকে। ঘটনাটি ঘটেছে শনিবার (৯ মে) মানিকগঞ্জের সিংগাইরের সিরাজপুর হাটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মূল্য তালিকায় ডালের দাম ১০০ টাকা লেখা থাকলেও ১২০-৩০ টাকায় বিক্রি করায় জুয়েল অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ছোলার দাম ৭০ টাকার স্থলে ৮০ টাকা রাখায় খোরশেদ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নিম্নমানের সেমাই

তিনি আরও জানান, মেয়াদহীন নিম্নমানের খোলা ও প্যাকেটজাত সেমাই বিক্রির দায়ে রাজীব স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেমাইয়ের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও ভোক্তাদের সঙ্গে প্রতারণা রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন সিংগাইর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম