নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৫:৫৫আপডেট : ০৯ মে ২০২০, ১৬:০০

নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর মাহিম (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকালে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের ডুবাইল মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহিম ওই গ্রামের মহির উদ্দিন মণ্ডলের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

মাহিমের মামা মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশি আব্দুল আলিমের ছেলে বুশ মিয়ার (১০) সঙ্গে মাহিম শুক্রবার বিকালে খেলতে যায়। বুশ মাহিমকে তাদের বাসায় ডেকে নিয়ে যায়। তারপর বুশের বাবা আলিম সেখানে মাহিমকে মারধর করে। এই সময় বুশ বাঁধা দেওয়ায় তাকেও মারা হয়। এরপর থেকেই মাহিম নিখোঁজ। গতকাল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে আলিমের বাড়ির সামনে থেকে মাহিমের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছি।’

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন মিয়া বলেন, ‘সকালে স্থানীয়রা বিষয়টি জানায়। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম