শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৭:০০আপডেট : ০৯ মে ২০২০, ১৭:০০

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে মার্কেট খুলে দেওয়ায় মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড় দেখা গেছে। শনিবার (৯ মে) সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে সাতটি ফেরি চলছে। সকালের দিকে যাত্রীদের চাপ বেশি দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গেই সঙ্গে চাপ কিছুটা কমতে থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়া ঘাটে বিকাল পর্যন্ত এসেছে ১২টি ট্রিপ। সকালের দিকে ঢাকামুখী যাত্রীদের সামান্য কিছু চাপ ছিল। তাদের মধ্যে শ্রমজীবী ও পোশাককর্মী বেশি। তবে, এখন কোনও চাপ নেই। দিনের বেলায় সাত থেকে আটটি ফেরি চললেও রাতের বেলা ১০ থেকে ১২টি ফেরি চলে। কারণ রাতে পণ্যবাহী গাড়ির চাপ বেশি থাকে।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, পোশাককর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফেরিত নদী পার হচ্ছেন। তাদের বেশির ভাগেরই গন্তব্য ঢাকা।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের ২১ জেলার পোশাককর্মীরা শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুট দিয়ে ফেরিতে নদী পার হয়ে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ যাচ্ছেন। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় যাত্রাপথে দুর্ভোগে পড়ছেন তারা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি