ক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ

সাভার প্রতিনিধি
১৪ মে ২০২০, ১৭:০০আপডেট : ১৪ মে ২০২০, ১৭:০৭

ক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতনের দাবিতে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলস ও আদিয়াত অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এই সময় মেডলার কারখানার শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানায় ভাঙচুর চালায়। অন্যদিকে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা-১ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানে আলম খান। 

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও নরসিংহপুর এলাকার মেডলার অ্যাপারেলসের শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেয়। এর কিছু সময় পরই শ্রমিকরা এপ্রিল মাসের বেতন, ছুটির টাকা ও শতভাগ বেতনের দাবিতে কাজ বন্ধ করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে মূল ফটকের ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ওই কারখানায় ভাঙচুর চালায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে। এছাড়াও শ্রমিকদের ধাওয়া দিয়ে কারখানা থেকে বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ক্ষুব্ধ শ্রমিকদের ওপর পুলিশের জলকামান-টিয়ারশেল নিক্ষেপ অন্যদিকে টানা দ্বিতীয় দিনের মতো নরসিংহপুর এলাকার আদিয়াত অ্যাপারেলস লিমিটেডের প্রায় ৩০০ শ্রমিক বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে মূল ফটকের সামনে বিক্ষোভ করতে থাকে। পরে বেলা ১টার দিকে তারা বাইপাইল-আব্দুল্লাপুর সড়ক অবরোধের চেষ্টা করে। এই সময় পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

ঢাকা-১ শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) জানে আলম খান বলেন, ‘মেডলার অ্যাপারেলস কারখানার শ্রমিকরা ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। তারা কারখানার অধিকাংশ যন্ত্রাংশ ভেঙে দেওয়ার পর পুলিশ জলকামান ও টিয়ারসেল নিক্ষেপ করে। এছাড়াও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম