মোবাইল ব্যাংকে ত্রাণের টাকা দেওয়ায় দুর্নীতির সুযোগ নাই: ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি
১৫ মে ২০২০, ১১:৫০আপডেট : ১৫ মে ২০২০, ১১:৫৪

মোবাইল ব্যাংকে ত্রাণের টাকা দেওয়ায় দুর্নীতির সুযোগ নাই: ত্রাণ প্রতিমন্ত্রী রমজান ও ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৫০ লাখ দরিদ্র পরিবারকে আড়াই হাজার টাকা করে এক হাজার ২৫০ কোটি টাকা অনুদান দিয়েছে। এই টাকা বিকাশ, নগদ, রকেট ও সিওর ক্যাশের মাধ্যমে সুবিধাভোগীদর মোবাইলে পাঠানো হয়েছে। সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ত্রাণের টাকা দেওয়ায় অনিয়ম বা দুর্নীতি হওয়ার কোনও সুযোগ নাই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সাভার সদর ইউনিয়নের কলমা ওয়াজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ৪০০ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এই কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই অর্থ সহায়তা যদিও সামান্য তারপরও ঈদ উপলক্ষে বাংলাদেশের মতো একটি দেশের দরিদ্র মানুষদেরকে দেওয়া হয়েছে এক হাজার ২৫০ কোটি টাকা। সারা বিশ্বের কাছে এটি অনন্য দৃষ্টান্ত। এছাড়া পঞ্চাশ লাখ পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে। সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় সাড়ে ১২ লাখ পরিবারকে দশ টাকা কেজি দরে চাল দেওয়া হবে। ১২ লাখ পরিবারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০ কেজি করে চাল দেওয়া হবে এবং তিন লাখ বিশ হাজার পরিবারকে মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভিজিএফ এর আওতায় ২০ কেজি করে চাল দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘এই মে মাসে ঈদের আগেই পাঁচ কোটি লোক খাদ্য সহায়তা পাবে। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।’

এই সময় উপস্থিত ছিলেন, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ সোহেল রানাসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক