নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী এক হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪২ জন। শুক্রবার (১৫ মে) জেলা সিভিল সার্জনের নিজস্ব ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়।
সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে জানা যায়, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সিটি করপোরেশন এলাকায়। এর পরই রয়েছে সদর উপজেলা।
ওয়েবসাইট থেকে জানা যায়, সিটি করপোরেশনে আক্রান্ত ৭৬৪ জন, সদর উপজলোয় ৫০৫ জন, বন্দরে ৩৫ জন, আড়াইহাজারে ৪৯ জন, সোনারগাঁয়ে ৮৩ জন এবং রূপগঞ্জে ৯৯ জন।
করোনাভাইরাসে মৃত্যুবরণ করা ৬০ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৪২ জন, সদর উপজেলায় ১৪ জন, বন্দরে একজন, রূপগঞ্জে একজন এবং সোনারগাঁয়ে দুই জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩১৯ জনের। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়।








