নারায়ণগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ১৬শ’ ছাড়িয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ মে ২০২০, ১৫:৪৪আপডেট : ১৬ মে ২০২০, ১৬:০৮

নারায়ণগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ১৬শ’ ছাড়িয়েছে করোনার ‘হটস্পট’ খ্যাত নারায়ণগঞ্জে প্রতিদিনই মৃত্যু ও শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬০৯ জনে। গত একদিনে আরও একজনের মৃত্যু হয়েছে, মোট মৃত্যুর সংখ্যা ৬১।

শনিবার (১৬ মে) জেলা সিভিল সার্জন অফিসের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। সেখানে জানানো হয় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪৬ জন। এ নিয়ে এই জেলায় মোট সুস্থ হলো ৩৮৬ জন।

সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে আরও জানা গেছে, নারায়ণগঞ্জে শনাক্তদের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৭৮৬ জন, সদর উপজেলায় ৫২৭ জন, বন্দর উপজেলায় ৩৮ জন, আড়াইহাজারে ৫২ জন, সোনারগাঁয়ে ৮৯ জন ও রূপগঞ্জে ১১৭ জন রয়েছেন।

এছাড়া, করোনাভাইরাসে নারায়ণগঞ্জে মৃত্যুবরণ করা মোট ৬১ জনের মধ্যে সিটি করপোরেশন এলাকায় মৃত্যু হয়েছে ৪৩ জনের, সদরে ১৪, সোনারগাঁয়ে ২ এবং বন্দর ও রুপগঞ্জে একজনের।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম