ঢাকা থেকে ডাক্তার দেখিয়ে এসে করোনায় মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২০ মে ২০২০, ১১:২৮আপডেট : ২০ মে ২০২০, ১১:২৮

ফরিদপুর ফরিদপুরে করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৯ মে) খায়রুল ইসলাম ওরফে মিলু কেরানী নামে (৮০) এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের একটি গ্রামে। করোনায় আক্রান্ত হয়ে ফরিদপুরে এটাই প্রথম মারা যাওয়ার ঘটনা। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  ওই বৃদ্ধ দম্পতি সম্প্রতি ডাক্তার দেখাতে ঢাকায় ছেলের বাসায় গিয়েছিলেন। শনিবার তারা গ্রামে ফিরে আসেন। রবিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রবিবার বৃদ্ধ ও তার স্ত্রীর (৭০) করোনা শনাক্ত হয়। করোনা শনাক্ত হওয়ার পর বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। 

বোয়ালমারীর চতুল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান বলেন, মঙ্গলবার মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম মারা গেছেন। তার বাড়ির পাশে একটি বাগানে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জানান, ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফরিদপুরে এ পর্যন্ত ৬১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বোয়ালমারীতে ২১ জন, নগরকান্দায় ১৩ জন, ফরিদপুর সদরে ১০ জন, সদরপুর ও আলফাডাঙ্গায় ৪ জন করে, চরভদ্রাসন ও ভাঙ্গায় ৩ জন করে, মধুখালীতে ২ এবং সালথায় ১ জন। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম