‘লকডাউন ভেঙে বাড়ি যাওয়ার চেষ্টা করলে ঈদ পর্যন্ত রাস্তায় রাখা হবে’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২০, ১৬:৪৫আপডেট : ২০ মে ২০২০, ১৬:৪৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ঈদকে সামনে রেখে লকডাউন ভেঙে কেউ পায়ে হেঁটেও গ্রামের বাড়ি যাওয়ার চেষ্টা করলে তাকে ঈদ পর্যন্ত রাস্তাতেই রাখা হবে এবং কোথাও যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

বুধবার (২০ মে) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গণপরিবহনের শ্রমিক ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।

দেশব্যাপী করোনার ভয়াবহতার উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদকে কেন্দ্র করে কেউ বাসা থেকে বের হবেন না। অন্তত এবারের ঈদটা নিজ নিজ বাসায় পালন করুন। জীবনে বেঁচে থাকলে আগামী ঈদ পরিবারের সবাই মিলে একসঙ্গে করব আমরা। নিজ নিজ জেলায় অবস্থানসহ ঝুঁকি নিয়ে জেলার বাইরে যাওয়ার চেষ্টা না করতে অনুরোধ করছি।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণরোধে দেশ ও জাতির স্বার্থে সরকারের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ঈদের অজুহাতে কেউ রাস্তায় বের হলে তাকে আটকে দেওয়া হবে। ঈদ পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। কারও কোনও অজুহাতকে পুলিশ প্রশ্রয় দেবে না। এবারের ঈদ উপলক্ষে পুলিশ দেশের সড়ক মহাসড়কগুলোতে কঠোর ভূমিকা পালন করবে এবং কাউকে ছাড় দিবে না’

এই সময় শফিকুল ইসলাম জানান, ঢাকা এবং আশপাশের জেলাগুলো থেকে কাউকে অন্য জেলায় যেতে দেওয়া হবে না। পাশাপাশি বাইরের কোনও জেলা থেকেও কাউকে ঢাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। এরই মধ্যে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ কাউকে মৃত্যুর মুখে পড়তে দেবে না।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অতিথি হিসেব আরও উপস্থিত ছিলেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মো. মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের