হাসপাতালে শিশুকে যৌন হয়রানি, উপসহকারী মেডিক্যাল অফিসারকে জুতাপেটা

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মে ২০২০, ১১:৩১আপডেট : ২৩ মে ২০২০, ১৮:২০

  হাসপাতালে বিক্ষুব্ধ জনতা

টাঙ্গাইলের বাসাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে উপসহকারী মেডিক্যাল অফিসার সুবোধ কুমার দাসের বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা তাকে জুতাপেটা করে। শুক্রবার (২২ মে) দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সুবোধ কুমার দাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
ভিকটিমের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির কানে ব্যথা নিয়ে শুক্রবার সকালে তার মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত উপজেলা উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সুবোধ শিশুটির কানে চিকিৎসা দেওয়ার জন্য প্রাথমিক পরীক্ষা করেন। আউটডোরে রোগী দেখাতে টাকা লাগে একথা বলে শিশুটির মায়ের কাছে পাঁচ টাকা দাবি করেন সুবোধ। এসময় শিশুটির মা টাকা খুচরা করতে হাসপাতালের বাইরে যায়। এ সুযোগে শিশুটিকে যৌন হয়রানি করে সে।

হাসপাতালে বিক্ষুব্ধ জনতা

মা ফিরে এলে শিশুটি তাকে সব কথা জানায়। শিশুটির মা প্রতিবাদ করলে হাসপাতাল এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে শিশুটির পরিবারের অন্যান্য সদস্যরা হাসপাতালে ছুটে যায়। এসময় বিক্ষুব্ধ জনতা সুবোধকে জুতাপেটা ও মারধর করে। পরে খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ঘটনাস্থলে উপস্থিত হয়।
অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে সুবোধ কুমার বলেন, ‘আমরা বিভিন্ন সময় রোগী দেখি। এতে যদি কেউ খারাপ কিছু মনে করে তাতে আমার কিছু বলার নাই।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, সুবোধকে অন্যত্র বদলি করার ব্যবস্থা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করি। কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন নার্স
চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন নার্স
পরিবারকে বিরক্ত করলে চাকরি ছাড়ার হুঁশিয়ারি ক্লপের
পরিবারকে বিরক্ত করলে চাকরি ছাড়ার হুঁশিয়ারি ক্লপের
যন্তর মন্তর খালি করার উদ্যোগ মোদি সরকারের
যন্তর মন্তর খালি করার উদ্যোগ মোদি সরকারের
দুর্গম পর্যটন স্থানে যাওয়ার পথে সাঙ্গু নদে নৌকা উল্টে পর্যটক নিখোঁজ
দুর্গম পর্যটন স্থানে যাওয়ার পথে সাঙ্গু নদে নৌকা উল্টে পর্যটক নিখোঁজ
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি