প্রাইভেটকার-মাইক্রোবাস-মোটরসাইকেলের দখলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৭:০৩আপডেট : ২৩ মে ২০২০, ২০:০১

ঢাকা-টাঙ্গাইল মহাড়কে চলছে মাইক্রোবাস ও প্রাইভেট কার ঈদুল ফিতরের আর মাত্র একদিন বাকি। প্রতিবছর এই সময়ে দেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক ঢাকা-টাঙ্গাইল রুটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কিন্তু করোনার কারণে এবার গণপরিবহন বন্ধ থাকায় এই মহাসড়কে ঈদযাত্রায় প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেলই বেশি চোখে পড়ছে। রাস্তায় কোনও যানজট নেই।

শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন এলাকায় ঘুরে কোথাও গণপরিবহনের দেখা মিলেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শুধু পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি চলাচলের অনুমতি থাকায় যাত্রীদের সংখ্যাও কম।

ঢাকা-টাঙ্গাইল মহাড়কে চলছে মাইক্রোবাস ও প্রাইভেট কার এদিকে, মহাসড়কে নির্দেশ অমান্য করে যাতে কোনও গণপরিবহন চলাচল করতে না পারে, সে জন্য বিভিন্ন স্থানে বসানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেকপোস্ট।

গণপরিবহনের অভাবে প্রাইভেটকার ও মাইক্রোবাসে অনেকে বাড়ি ফিরছেন। এসবের বেশির ভাগই রেন্ট-এ-কার (ভাড়ায় চালিত)।

মহাসড়কে তৎপর পুলিশ এছাড়া মোটরসাইকেলে করেও ঘরে ফিরছেন মানুষ। তবে মোটরসাইকেলে চালকসহ দুই জনের বেশি আরোহী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরও বেশিরভাগ মোটরসাইকেলেই দেখা গেছে চালকসহ তিন জন আরোহী।

মহাসড়কের পাশে বসানো হয়েছে পুলিশ বক্স মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চরপাড়া মোড় পুলিশ চেকপোস্টের দায়িত্বরত মির্জাপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) গিয়াস উদ্দিন বলেন, 'সরকারি নির্দেশের পর মহসড়কে কোনও গণপরিবহন চলাচল করছে না। পণ্যবাহী ট্রাকে যেন কেউ যাত্রী নিতে না পারে, সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ট্রাকে যাত্রী পাওয়া যাচ্ছে, তাদের ফিরতি পথে পাঠানো হচ্ছে। পাশাপাশি চালকসহ দুই জনের বেশি থাকা মোটরসাইকেলগুলোকে প্রয়োজনীয় কাগজ না থাকলে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।'

মোটরসাইলে গন্তব্যের দিকে দুজন যাত্রী টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম বলেন, 'জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কের মির্জাপুরের গোড়াই থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত বিভিন্ন স্থানে চারটি চেকপোস্ট বসানো হয়েছে। এই সব চেকপোস্টে ঈদে বাড়ি ফেরার বিষয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনও গণপরিবহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি ট্রাক-পিকআপের ছাদেও যাত্রী বহন করতে দেওয়া হচ্ছে না।'

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের