মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিলেন এমপি নিক্সন

ফরিদপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৫, ০৬:০৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ০৬:২৯

Faridpur ফরিদপুরের ভাঙ্গার কুখ্যাত মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম মাতুব্বরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রাম থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামে একটি মেলার অনুষ্ঠানে যান সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। এ সময় সেখানে উপস্থিত হন মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম মাতুব্বর। সংসদ সদস্য সিরাজ মাতুব্বরকে দেখা মাত্রই তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত কয়েক হাজার জনতা মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলামের বিচার দাবি করে স্লোগান দেন। পরে আটক সিরাজুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটক সিরাজুল ইসলাম মাতুব্বরের বিরুদ্ধে প্রতারণা, মাদক ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে ভাঙ্গা থানায়। 

/আরএ/টিএন/

আপ-এমপি

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান