মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ মে ২০২০, ০২:০২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫২

টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরেক আরোহী। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মির্জাপুর-উয়ার্শী-বালিয়া সড়কের রুয়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার উয়ার্শী ইউনিয়নের বর্ধনপাড়া গ্রামের মোজাফফর মিয়ার ছেলে পারভেজ হোসেন (১৭) এবং ঢাকার ধামরাই উপজেলার ধানতারা গ্রামের হাসু

দেওয়ান (৬৫)। এ ঘটনায় বর্ধনপাড়া গ্রামের সাজেদ মিয়ার ছেলে নাহিদ হোসেনকে (১৭) গুরুতর আহতাবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য দেওয়ান শরীফ জানান, সন্ধ্যায় পারভেজ ও নাহিদ মোটরসাইকেলে বর্ধনপাড়া থেকে উয়ার্শী যাচ্ছিলেন। মোটরসাইকেলটি রুয়াইল গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হাসু দেওয়ানের গায়ের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেল চালক পারভেজ, আরোহী নাহিদ ও পথচারী হাসু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে, সেখানে পারভেজ ও হাসু দেওয়ানের মৃত্যু হয়। অবস্থার অবনতি হওয়ায় নাহিদকে ঢাকায় পাঠানো হয়েছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান বলেন, 'দুই জনের লাশ কুমুদিনী হাসপাতালে রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি