ওসিসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

সাভার প্রতিনিধি
২৯ মে ২০২০, ১৮:০৮আপডেট : ২৯ মে ২০২০, ১৮:১৯

ওসিসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপুসহ আশুলিয়া থানার পাঁচ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২৯ মে) সকালে ওসি নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বর্তমানে আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন।

রিজাউল হক বলেন, 'গত দুই তিন ধরে শরীরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনার নমুনা পরীক্ষা করতে দিই। সকালে জানতে পারি আমার করোনা পজিটিভ। আমার সঙ্গে এই থানার আরও চার পুলিশ সদস্যের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।'

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৩৮৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ছয় জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম