গাজীপুরে সিটি কর্পোরেশনের কাশিমপুর সুরাবাড়ি সরপাইতলী এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে সরপাইতলী ব্রিজের পূর্ব পাশে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার গায়ে লাল সোয়েটার এবং কালো রংয়ের প্যান্ট রয়েছে।
জয়দেবপুর চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানান, সকালে ওই ব্রিজের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের গলা কাটা ছিল এবং পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
/এসটি/








