করোনা পরীক্ষায় কিশোরগঞ্জে চালু হলো পিসিআর ল্যাব

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০২০, ২০:২৯আপডেট : ৩১ মে ২০২০, ২০:৩২

করোনা পরীক্ষায় কিশোরগঞ্জে চালু হলো পিসিআর ল্যাব কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। নমুনা পরীক্ষার ল্যাব না থাকায় পর্যাপ্ত পরিমাণ নমুনা পরীক্ষা করা যাচ্ছিল না। সংগ্রহ করা নমুনার ফলাফল রাজধানী ঢাকার ল্যাবগুলো থেকে পেতেও দেরি হচ্ছিল। এ পরিস্থিতিতে দিনের রিপোর্ট দিনে পাওয়ার লক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।
রবিবার (৩১ মে) বিকালে এই ল্যাবের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল মান্নান ল্যাবের কার্যক্রম দেখতে সেখানে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাহাদুর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ল্যাব চালু হওয়ার ফলে একসঙ্গে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। আর প্রতিদিনের ফলাফল প্রতিদিন পাওয়া যাবে। এ ল্যাব পরিচালনার জন্য ২৪জন চিকিৎসক ও চারজন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম