রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ মন্ডল নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। সোমবার (৮ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
রাজবাড়ী সদর হাসপালের চিকিৎসক ডা. নুজহাত সুলতানা এ তথ্য জানিয়েছেন।
ইউসুফ মন্ডলের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর এলাকায়।
সদর হাসপাতালের সিনিয়ার স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার জ্বর, সর্দি ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ইউসুফ মন্ডল। এরপর থেকে তিনি আইসোলেশন ইউনিটে ছিলেন। সোমবার বিকালে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।








