নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৭০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০২০, ২২:২২আপডেট : ১২ জুন ২০২০, ২২:২২

করোনাভাইরাস নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মিরা রানী দাস (৫৪)। এ নিয়ে জেলায় একজন চিকিৎসকসহ মোট ৯৪ জনের মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৯০৮ জনে।

জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৮ জন।

শুক্রবার (১২ জুন) জেলা সিভিল সার্জন অফিসের নিজস্ব ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৪২০ জন, সদর উপজেলায় এক হাজার ৩৮ জন, বন্দর উপজেলায় ১১৯ জন, আড়াইহাজারে ৩৩৫ জন, সোনারগাঁয়ে ৩২৮ জন এবং রূপগঞ্জে ৬৬৮ জন।

এ জেলার সিটি করপোরেশন এলাকায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৫৪ জন, সদরে ২০, বন্দরে তিন জন, রূপগঞ্জে দুই জন, সোনারগাঁয়ে ১২ জন ও আড়াইহাজারে তিন জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম