চাঁদপুরে পুলিশের ৫৪ সদস্যের করোনা

চাঁদপুর প্রতিনিধি
২১ জুন ২০২০, ১১:০০আপডেট : ২১ জুন ২০২০, ১১:০৪

চাঁদপুরে পুলিশের ৫৪ সদস্যের করোনা চাঁদপুরে শনিবার (২০ জুন) পর্যন্ত ৫৪ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ও উপ-পরিদর্শক (এসআই), ১২ জন এসআই, পাঁচ জন এএসআই (উপ-সহকারী পরিদর্শকক) এবং ৩৫ জন কনস্টেবল রয়েছেন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে অন্তত ১২ জন সুস্থ হয়েছেন।

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে শনিবার একদিনেই চাঁদপুর জেলা পুলিশের ১৫ জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই চাঁদপুর পুলিশ লাইনসের।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নতুন করে করোনা পজিটিভ হওয়া ১৫ জন পুলিশ সদস্যের বেশিরভাগই পুলিশ লাইনসের। তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হচ্ছে।

চাঁদপুর মডেল থানার ওসি জানান, দেড়মাস আগে থানার আট জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। পরবর্তীতে তারা সুস্থ হয়েছেন। বর্তমানে তারা ডিউটি করছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান জানান, দেশের এই সংকটময় মুহূর্তে পুলিশ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। যখন মাঠে কেউ থাকে না তখন পুলিশের উপস্থিতি থাকে। সব সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম