নারায়ণগঞ্জে করোনা শনাক্ত পাঁচ হাজার ছাড়া‌লো

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ জুন ২০২০, ১৫:৩৫আপডেট : ২৮ জুন ২০২০, ১৫:৩৯

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত পাঁচ হাজার ছাড়া‌লো নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এখন পাঁচ হাজার ২১ জন। এদিকে নতুন করে তিন জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে হয়েছে ১১৩ জন।

শনিবার (২৮ জুন) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ২৭ জুন সকাল ৮টা থেকে গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৪৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৩৪২টি। জেলায় মোট সুস্থ হয়েছেন দুই হাজার ৪৭১ জন।

এলাকাভিত্তিক শনাক্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৪৬৮, বন্দর উপজেলায় ১৭২, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় এক হাজার ৭৫৪, রূপগঞ্জ উপজেলায় ৯৮৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) এক হাজার ১৯৪ ও সোনারগাঁও উপজেলায় ৪৪৪ জন।

জেলায় এখন পর্যন্ত ১১৩টি মৃত্যুর এলাকাভিত্তিক বিশ্লেষণ হলো, আড়াইহাজার উপজেলায় চার, বন্দর উপজেলায় তিন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬১, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২ এবং সোনারগাঁও উপজেলায় ১৩ জন।

এলাকাভিত্তিক সুস্থের সংখ্যা, আড়াইহাজার উপজেলায় ৩১৫, বন্দর উপজেলায় ৬৬, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৬৫, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৫৯ ও সোনারগাঁও উপজেলায় ১৭৪ জন।

 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম