বড়দের মধ্যে জমি নিয়ে বিরোধ, হত্যার শিকার ৫ বছরের শিশু

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ১৭:২৪আপডেট : ০৬ জুলাই ২০২০, ১৭:৩০

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের হোসেনপুরে দু’পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে আনিকা নামে পাঁচ বছরের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মিথিলা নামে আট বছরের আরেক শিশুকে জখম করা হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের সিরাজ মিয়া ও ওসমান মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসায় রবিবার সালিশের কথা ছিল। সালিশের আগে ওসমান মিয়া মোড়লদের আনতে বাড়ি থেকে বের হয়ে যায়। এই সুযোগে সিরাজ মিয়া ওসমানের ঘরে ঢুকে শিশু মিথিলাকে কুপিয়ে জখম করে। পরে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা আনিকার মাথায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত আনিকা ওসমানের নাতি ও মো. আলমগীরের মেয়ে। আহত মিথিলা ওসমানের মেয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে। ঘটনার মূলহোতা সিরাজ ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।

হোসেনপুর থানার ওসি তদন্ত নূর ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আহত মিথিলাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহত আনিকার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের