যমুনা-পদ্মার পানি বেড়ে মানিকগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২০, ২১:৩৬আপডেট : ১৬ জুলাই ২০২০, ২২:২৫

হরিরামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পানি গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানিকগঞ্জ পানি উন্নয় বোর্ডের (পানি বিজ্ঞান শাখার) পানির স্তর পরিমাপকারী মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন। যমুনা নদীতে তীব্র গতিতে পানি বৃদ্ধির ফলে জেলার শিবালয়, দৌলতপুর ও ঘিওর উপজেলার বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। ফলে এসব এলাকার নিম্নাঞ্চলের বাড়িঘর এবং ফসলি জমি তলিয়ে গেছে। এছাড়া পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে হরিরামপুর উপজেলার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানি উঠে পড়েছে হরিরামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে।

একটি স্কুলমাঠ পানিতে তলিয়ে গেছে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী জানান, দৌলতপুরের পাঁচটি ইউনিয়নের পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি। এছাড়া ওই সব এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে আরও দুই শতাধিক পরিবার।

জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, ‘দৌলতপুর উপজেলায় দুইশ’ পরিবার পানিবন্দি অবস্থায় আছে। ৫০টি পরিবার সরকারি আশ্রয়কেন্দ্রে উঠেছে।’

মানিকগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শাহজাহান আলী বিশ্বাস বলেন, ‘মানিকগঞ্জের প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল এখন পানির নিচে। পানি বাড়তে থাকলে আরও বেশ কিছু এলাকার ফসলি জমি তলিয়ে যাবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম