দেড় টনের ‘কালাপাহাড়’ দিনে খায় ১ মণ খাবার

রাজবাড়ী প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ২১:৫০আপডেট : ১৭ জুলাই ২০২০, ২৩:০৫

দেড় টনের ‘কালাপাহাড়’ দিনে খায় ১ মণ খাবার রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইলিশকোল গ্রামের খামারি মো. কাসেদ আলী খানের ষাঁড় ‘কালাপাহাড়’। ষাঁড়টির ওজন ৪২ মণ অর্থাৎ দেড় টনের বেশি। ছয় দাঁতের ‘কালাপাহাড়’ দৈর্ঘ্যে সাড়ে ৯ ফুট, উচ্চতা ৫ ফুট। প্রায় দৈত্য আকৃতির শাহীওয়াল জাতের ষাঁড়টি দিনে খায় এক মণ খাবার। এতে খামারির দৈনিক ব্যয় এক হাজার টাকা।

শুক্রবার (১৭ জুলাই) কাসেদ আলী খানের খামারে গিয়ে দেখা গেলো, উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসকদের পরামর্শে ‘কালাপাহাড়’কে খাবার হিসেবে দেওয়া হচ্ছে ঘাস, ভুসি, ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, কলাসহ বাড়িতে তৈরি খাবার।

খামারি কাসেদ আলী খান জানান, খামারে পালন করা একটি উন্নত জাতের শাহীওয়াল গাভীর পেটে জন্ম নেয় ‘কালাপাহাড়’। ছোটবেলা থেকে ষাঁড়টি তার মায়ের প্রতিদিন ২৫ লিটার দুধ খেত। একটানা দেড় বছর এভাবে দুধ খেয়েছে। পরে প্রাকৃতিক খাবার খাইয়ে চার বছর ধরে ষাঁড়টিকে বিশাল আকৃতির করা হয়। কালাপাহাড়ের দাম ১০ লাখ টাকা পেলে বিক্রি করবো। দেশের যেকোনও জায়গা যে কেউ ষাঁড়টি কিনলে নিজ দায়িত্বে সেখানেই পৌঁছে দেওয়া হবে।

দেড় টনের ‘কালাপাহাড়’ দিনে খায় ১ মণ খাবার কালোপাহাড়কে দেখতে আসা মাগুরা জেলার রাসেল খান বলেন, ‘ফেসবুকে কালাপাহাড়ের ছবি দেখেই দেখতে চলে এসেছি। এত বড় ষাঁড় এর আগে কোনোদিন দেখিনি।’

কুষ্টিয়া জেলা থেকে আসা গরু ব্যবসায়ী জাহিদ হাসান বলেন, ‘কালাপাহাড় ষাঁড়টি বিশাল আকারের। ষাঁড়টি দেশি খাবার খেয়ে বড় হয়েছে। তাই গোশত ভালো মানের হবে।’

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী জেলায় ছোট বড় খামার রয়েছে প্রায় ৫ শতাধিক। খামারগুলোতে দেশিসহ বিভিন্ন জাতের গরু রয়েছে। এদের মধ্যে কাসেদ খানের কালাপাহাড় গরুটি সবচেয়ে বড়। তিনি ষাঁড়টিকে সঠিক নিয়মে পালন করেছেন। আশা করি কোরবানির হাটে ন্যায্যমূল্য পাবেন।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম