কাপাসিয়ায় রিজেন্ট গ্রুপের এমডি’র বিরুদ্ধে প্রতারণার মামলা

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৩:৪৬আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৩:৫৩


রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ


রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের বিরুদ্ধে পাঁচ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে গাজীপুরের কাপাসিয়া থানায় মামলা হয়েছে। কাপাসিয়া বাজারের জুয়েলারি ব্যবসায়ী চন্দন রক্ষিত শুক্রবার (১৭ জুলাই) রাতে মামলাটি করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ২০১১ সালের ১ জানুয়ারি মাসুদ পারভেজ বিয়ের কথা বলে ২০ হাজার টাকা দিয়ে  নেকলেস, কানের ঝুমকা, হাতের বালা, কান টানা, টায়রা আংটি ইত্যাদিসহ সাড়ে ১৩ ভরি ওজনের স্বর্ণালংকারের অর্ডার দেন কাপাসিয়া বাজারের বর্ণালী জুয়েলারিতে। যার প্রস্তুত খরচসহ দাম হয় পাঁচ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। একই বছরের ১ মার্চ তিনি ১২ হাজার ৩০০ টাকা পরিশোধ করেন। সাত দিন পর বাকি পাঁচ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে স্বর্ণালংকার নিয়ে যান। 

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কাপাসিয়া শাখার কর্মকর্তা মাসুদ পারভেজ তার পূর্ব পরিচিত হওয়ায় বাকিতে স্বর্ণালংকার বিক্রি করেন চন্দন। পরবর্তীতে টাকা চাইলে তাকে দেই দিচ্ছ করে সময় পার করতে থাকেন। পরে ২০১৩ সালে ১২ মে মাসুদ পারভেজ চন্দনের দোকানে গিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পাঁচ লাখ টাকার একটি চেক দেন এবং এক মাস পর চেকটি ব্যাংকে ড্র করতে বলেন। তার কথামতো বাদী চেকটি ব্যাংকে জমা দিতে চাইলে মাসুদ পারভেজ চেকটি জমা না দেওয়ার অনুরোধ করেন এবং নগদে টাকা পরিশোধের আশ্বাস দেন। পরবর্তীতে টাকা চাইলে মাসুদ পারভেজ টাকা পরিশোধ না করে বিভিন্ন কথা বলে টালবাহানা শুরু করেন। তার কথাবার্তায় সন্দেহ হলে চন্দন ওই চেক ব্যাংকে জমা দিলে কর্তৃপক্ষ তাকে জানায় চেক দেওয়ার তারিখের আগেই অ্যাকাউন্টটি ক্লোজ করা হয়েছে। সর্বশেষ ২০২০ সালের ১৯ জুন মাসুদ পাভেজের কাছে পাওনা পাঁচ লাখ টাকা চাইলে সময় চেয়ে তাকে ফিরিয়ে দেন।






প্রসঙ্গত, রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকে ১৪ জুলাই কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের সালদৈ গ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে গ্রেফতারের পর কাপাসিয়ায় তার প্রতারণার বিভিন্ন খবর বের হতে থাকে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম