গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে অবস্থিত অরবিট ফোম কারখানায় রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। কারখানার ওপর দিয়ে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। মাওনা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রামপ্রাসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, মাওনা ও ভালুকা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।








