‘গ্রামের বস’র দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা

নরসিংদী প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ০৬:১৭আপডেট : ২২ জুলাই ২০২০, ০৬:১৭

গ্রামের বস নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে রাজিব প্রধানের পালিত দুটি ষাঁড় গরুর নাম ‘গ্রামের বস’ ও ‘গ্রামের বাবু’। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে বিক্রির জন্য ‘গ্রামের বস’ এর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা এবং ‘গ্রামের বাবু’র দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

শখ করে পালন করা রাজিব প্রধানের এই ষাঁড় দুটি দেখার জন্য প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছেন আশেপাশের এলাকাসহ দূরদূরান্তের উৎসুক লোকজন।

ষাঁড় দুটির এমন নাম রাখার কারণ হিসেবে রাজিব প্রধান জানান, সররাবাদ গ্রাম তথা সল্লাবাদ ইউনিয়নে এ রকম ষাঁড় আর নেই। এ দুটি এলাকার সেরা ষাঁড়। তাই এদের এমন নাম দেওয়া হয়েছে।

তিনি জানান, ‘গ্রামের বস’ এর দৈর্ঘ্য ১০০ ইঞ্চি, উচ্চতা ছয় ফুট, চওড়া ৯৬ ইঞ্চি এবং ওজন প্রায় এক হাজার ৬৮০ কেজি (৪২ মণ)। সাদা আর কালো রঙের অস্ট্রেলিয়ান জাতের ষাঁড়টি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। এছাড়া গ্রামের বাবু’র ওজন ৩৫ মণ।

কোরবানি উপলক্ষে গ্রামের বসকে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এরই মধ্যে গ্রামের বসকে কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা যোগাযোগ করছেন। ইতোমধ্যে ক্রেতারা ‘গ্রামের বস’ এর দাম করেছেন ১২ লাখ ও অন্যটির দাম করেছেন সাড়ে আট লাখ টাকা। প্রতিদিন কেউ না কেউ গ্রামের বসকে দেখতে আসছেন।

রাজিব প্রধান বলেন, ‘ষাঁড় দুটি জন্মের পর থেকেই আমি লালন পালন করছি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছি। প্রতিটি গরুকে দেশীয় খাবার যেমন: ছোলার ভূষি, মসুরির ভূষি, ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, গমের ভূষি, ডাব, কাঁচা ঘাস ও খড় খাওয়ানো হয়েছে। গ্রামের বস ছাড়াও তার কাছে ছোট-বড় আরও চারটি গরু রয়েছে বলে জানান রাজিব।

 বেলাব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ বলেন, ‘আমরা ‘গ্রামের বস’ ও ‘গ্রামের বাবু’ ষাঁড় দুটির খোঁজ খবর নিয়ে অনলাইনে বিক্রির ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবো। যাতে খামারি ন্যায্য মূল্য পান।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
৪০০শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
৪০০শ’র কাঁচা মরিচ নামলো ৮০ টাকায় 
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত ৬
কওমিপিডিয়ার জরিপের গ্রহণযোগ্যতা কতটুকু, কারা চালায় এটি?
কওমিপিডিয়ার জরিপের গ্রহণযোগ্যতা কতটুকু, কারা চালায় এটি?
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র