ধামরাইয়ে বাস ও পিকআপ সংঘর্ষে নিহত ৩

সাভার প্রতিনিধি
০৩ আগস্ট ২০২০, ১১:৩০আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১২:২২

দুর্ঘটনা কবলিত পিকআপ

ঢাকার ধামরাইয়ে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ চালকসহ তিন জন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আনোয়ার হোসেন (২৬) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি পিকআপের যাত্রী ছিলেন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যান ঢাকা-আরিচা মহাসড়কে বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে  চালকসহ সামনে থাকা আরও দু'জন ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম