ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
০৪ আগস্ট ২০২০, ১২:৫৭আপডেট : ০৪ আগস্ট ২০২০, ১২:৫৮

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল রাজবাড়ীর কালুখালী উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়া দৌলতপুরের মথুরাপুর গ্রামের আব্দুল্লাহ আবু সাঈদ (২২) ও শিমুল (২৫)।

পাংশা হাইওয়ে থানা পুলিশ ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সোনাপুর মোড় এলাকায় কুষ্টিয়াগামী একটি মিনি ট্রাক রাজবাড়ীমুখী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন।  আহত আরেকজনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক বা অন্য কাউকে আটক করতে পারেনি।

পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার সকালে সোনাপুর মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজনের মৃত্যু হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম