মহাসড়কের পাশ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ আগস্ট ২০২০, ১০:৪০আপডেট : ০৮ আগস্ট ২০২০, ১০:৪০

টাঙ্গাইল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকার নাসির গ্লাস ফ্যাক্টরির পূর্বপাশে জুঁই-যুথি ফিলিং স্টেশনের সামনে থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র অনুযায়ী, একজন কুড়িগ্রামের চিলামারি উপজেলার শান্তিনগর গ্রামের ফরিদ বেপারির ছেলে মাসুদ রানা (৩২) এবং অপরজন রংপুরের কোতোয়ালি থানার চানবাড়ি গ্রামের মকবুলের ছেলে মামুন (২৮)।

এসআই আবুল বাশার মোল্লা জানান, সকালে মহাসড়কের পাশে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের একজনের আর্মি পোশাকের টিশার্ট পরা রয়েছে। ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

তিরি আরও জানান, ঘটনাস্থলে কারেন্টের অনেক তার রয়েছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তারের সঙ্গে লেগে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ করা সম্ভব হলে তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক