এক মাসের মাথায় আবারও জেলে ছাত্রলীগ নেতা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২০, ১৮:০৮আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৮:০৯

ছাত্রলীগ নেতা হামজা খান এক মাসের মাথায় আবারও জেলে গেলেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান।
মাদক সেবন ও বহনের অভিযোগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম হাতেনাতে মাদকসহ আটক করে তাকে। পরে মাদক মামলায় তিন মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করে সরাসরি জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। দণ্ডপ্রাপ্ত হামজা খান পৌর এলাকার মৃত মালেক খানের ছেলে।
এর আগে ৩ জুলাই মানিকগঞ্জ-১ আসনের এমপি নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় তথ্য প্রযুক্তি আইনে ঘিওর থানা যুবলীগ নেতার মামলায় হামজা খান গ্রেফতার হয়ে জেল হাজতে যান।
শনিবার রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে হামজা খানকে মাদকসহ আটক করে। এ সময় তার কার্যালয়ে আদালত বসিয়ে মাদক আইনের ৩৬ (১) এর সারনীর ৩২ (ক) ধারা মোতাবেক ওই ছাত্রলীগ নেতাকে ৫ হাজার টাকা অর্থ জরিমানাসহ তিন মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম