প্রাইভেটকার থেকে ১৮৪০০ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ আগস্ট ২০২০, ২২:০৯আপডেট : ১৪ আগস্ট ২০২০, ২২:১০

র‌্যাবের হাতে গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী ফিরোজ আলম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আষাড়িয়ারচর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৮ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো. ফিরোজ আলম (৪০)।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যায় সাড়ে ৬টায় র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইয়াবা বহন করে প্রাইভেটকারটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় প্রাইভেটকার ও মাদক বিক্রির ৯ হাজার ২শ’ ৩২ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফিরোজ আলমের গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার সদর থানার খন্দকারপুরে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী আরও জানান, ফিরোজ আলম দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনের আড়ালে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করেছে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছে।

উল্লেখ্য, ২০১৮ সালের আগস্ট মাসে বিপুল পরিমাণ ইয়াবাসহ যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব ১০’র হাতে গ্রেফতার হন ফিরোজ আলম।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম