খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া কোনও সভ্য দেশের কাজ নয়: মতিয়া চৌধুরী

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২০, ১৭:৪৭আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৭:৫৪



অনুষ্ঠানে অন্য অতিথিদের মাঝে মতিয়া চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী বলেছেন, খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া কোনও সভ্য দেশের সভ্য কাজ হতে পারে না। যে সব দেশে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত খুনিরা আশ্রয় নিয়েছে তাদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

রবিবার (১৬ আগস্ট) শিবালয় উপজেলা পরিষদ হল রুমে কৃষক লীগ আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপজেলা কৃষক লীগ আবহ্বায়ন অসিউর রহমান সিকোর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এএম নাঈমুর রহমান দুর্জয় এমপি, কৃষক লীগ কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, শিবালয় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দফতর সম্পাদক এহতেশামুল হক ভুনু প্রমুখ।

মতিয়া চৌধুরী বলেন, ‘৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার আগে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকায় ভাগ্যক্রমে সে দিন বেঁচে যান। ‘৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে এসে আওয়ামী লীগের হাল ধরেন। বিএনপি জোট সরকার কৃষির উন্নয়নে কোনও কাজ করেননি। ওই সরকার কৃষিকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কৃষির বারোটা বাজিয়ে বিএডিসিকেও বিক্রি করে দিতে চেয়েছিল তৎকালীন বিএনপি সরকার। খালেদা জিয়া কৃষকের কথা চিন্তা না করে শুধু সাজগোজ নিয়েই ব্যস্ত ছিলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯১ সালে বলেছিলেন বাংলার কৃষককে বাঁচাতে হবে। আজ সেই বাংলা ও কৃষককে তিনি বাঁচিয়েছেন। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, আমাদের উৎপাদিত শষ্য বিদেশেও রপ্তানি হয়। পাশাপাশি কৃষিতে বিজ্ঞানের ছোঁয়াও এই সরকার দিয়েছে।

মতিয়া চৌধুরী আরও বলেন, বিএনপি আমলে কৃষকরা ডিএপি সারের নাম শোনেনি। অথচ শেখ হাসিনার সরকার সকল প্রকার সার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করছে। দেশের এক ইঞ্চি জায়গা যেন খালি পড়ে না থাকে সে ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।

বক্তব্য শেষে অতিথিরা স্থানীয় ১৫০ জন কৃষকের মাঝে ৪ প্রকারের সার-বীজ ও দু’হাজার গাছের চারা বিতরণ করেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম