বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিক বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২০, ১৮:৩৭আপডেট : ১৬ আগস্ট ২০২০, ১৮:৪১

শ্রমিকদের বিক্ষোভ নিয়মিত বেতন বোনাস ও অন্য ভাতার দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ২টায় আনারপুরা এলাকার বসুন্ধরা টিস্যু পেপার মিলস লিমিটেডের দুই শতাধিক শ্রমিক এই বিক্ষোভে অংশ নেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটায়। বিকাল চারটার দিকে মালিক কর্তৃপক্ষের আশ্বাসে তারা শান্ত হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট শিবু নাথ সরকার জানান, প্রায় দুই শতাধিক শ্রমিক মহাসড়কে অবস্থান করছে এমন খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থালে যাই। নিয়মিত বেতন, বোনাস ও ওভার টাইমের মজুরির দাবিতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে অবস্থান করে তারা। এ সময় সড়কে ৩০-৩৫ মিনিট যান চলাচলে ধীরগতি দেখা দিলে তাদেরকে কারখানার সামনে গিয়ে অবস্থানের জন্য বলা হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বসুন্ধরা টিস্যু পেপার মিলস দীর্ঘদিন যাবৎ অনেক শ্রমিককে ২-৩ মাস পর এক মাসের বেতন দিচ্ছে। প্রায় ১৫ মাস ধরে ওভারটাইমের টাকা দিচ্ছে না।
গজারিয়া থানার ওসি ইকবাল হোসেন জানান, পাঁচ দফা দাবিতে শ্রমিকরা ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে। তাদের পাঁচ দফা দাবি হলো-১৪ মাসের বকেয়া বেতন পরিশোধ, বন্ধের চার দিনের টাকা পরিশোধ, প্রতি মাসের ১২ তারিখে বেতন ও ২৬ তারিখের মধ্যে ওভারটাইমের টাকা পরিশোধ, সরকারি ছুটির দিন শ্রমিকদের ছুটি এবং বার্ষিক ইনক্রিমেন্টের এক মাসের টাকা পরিশোধ করা।

মালিক কর্তৃপক্ষ তাদের প্রথম চারটি দাবি মেনে নিয়েছে। তবে বার্ষিক ইনক্রিমেন্টের এক মাসের টাকার বিষয়ে সময় নিয়েছে। বিকাল চারটার পর থেকে পরিস্থিতি শান্ত। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম