মানিকগঞ্জে পিকআপের চাপায় পথচারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০২০, ০৯:৪০আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৯:৪০

সড়ক দুর্ঘটনা মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকায় পিকআপের চাপায় পরিমল সাহা (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলেই মারা যান তিনি। মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা এ তথ্য জানান।  

গড়পাড়া ইউনিয়নের বাসিন্দা পরিমল সাহা ঢাকা সিটি করপোরেশনে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।   

প্রত্যক্ষদর্শী এক অটোচালক জানান, সকালে অফিসে যাওয়ার জন্য মানিকগঞ্জমুখী অটোর অপেক্ষায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন পরিমল সাহা। এ সময় গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ব্যাকে (পেছনে) যাওয়ার সময় তাকে চাপা দেয়।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে থানা থেকে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম